খবর বরিশাল ডেস্ক ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার ২০২৭-২৮ কার্যদিবসের জন্য নবনির্বাচিত আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে দাওয়াতি কার্যক্রমকে অধিক গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা প্রয়োজন। ঝালকাঠি জেলার সব মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, মানবসেবার মাধ্যমে জনগণের কাছে যেতে হবে এবং মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত আমীরকে অভিনন্দন জানান। তাঁর নেতৃত্বে ঝালকাঠি জেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পরে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
শপথ অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে ফখরুদ্দীন খান রাযিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply