, ,

শিরোনাম :
বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা

বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নালিশি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে অভিযোগের তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৩ নভেম্বর দায়ের করা মামলার অন্য দুই আসামি হলেন বিএনপি কর্মী আহমেদ কবির এবং বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিক হাওলাদার। মামলার বাদী বরিশাল মহানগরের ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার। তিনি একসময় বিএনপি নেত্রী নাসরিনের রাজনৈতিক কর্মী ছিলেন।

মামলার অভিযোগে মাকছুদা আক্তার উল্লেখ করেন, গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশিক হাওলাদার তাকে চরিত্রহীন আখ্যা দেন। একই সঙ্গে দুই পুরুষের সঙ্গে তার ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে তা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বাদীর দাবি, অভিযুক্ত আশিক হাওলাদার, আফরোজা খানম নাসরিন ও আহমেদ কবির নিজেদের ফেসবুক আইডি থেকেও ওই লিফলেট ও অভিযোগ সরাসরি প্রচার করেন। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তিনি মানসিকভাবে হয়রানির শিকার হয়েছেন এবং এখনো হচ্ছেন বলে নালিশিতে উল্লেখ করেছেন।

এসব অভিযোগের প্রতিকার চেয়ে তিনি সংশ্লিষ্ট আদালতে নালিশি মামলাটি দায়ের করেন। অভিযোগে তিনজনের ভূমিকা উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান বাদী।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগটি আমলে নিয়ে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান পুরো ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পিবিআইয়ের পুলিশ সুপারকে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net