মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৩

শিরোনাম :
বরিশালে এমইপি গ্রুপের চেয়ারম্যানকে বাঁচতে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন!

বরিশালে এমইপি গ্রুপের চেয়ারম্যানকে বাঁচতে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন!

dynamic-sidebar

 

স্টাফ রিপোর্টার // বরিশালে এমইপি গ্রুপের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চাকলাদারসহ দুই ভাইয়ের পক্ষ নিয়ে সৎভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বোন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রব সেরনিয়াবত বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
গত ১৪ আগষ্ট এমইপি গ্রুপের চেয়ারম্যান ও দুই সৎভাইয়ের বিরুদ্ধে হত্যা হুমকি ও জোর করে স্বাক্ষর নেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন জালাল আহম্মেদের পুত্র মোঃ জাহান আহম্মেদ। ওই সংবাদ সম্মেলনকে ধামাচাপা দিয়ে উল্টো জাহান আহম্মেদকে অভিযুক্ত করে শনিবার সংবাদ সম্মেলন করেন সৎবোন ফরিদা ইয়াসমিন শ্যামলী। সংবাদ সম্মেলনে জাহানের নিকট থেকে জমির ক্রেতা মুক্তিযোদ্ধা নুরুল আমিন এর ছেলে ব্যবসায়ী মেহেদী হাসান মুরাদকে সন্ত্রাসী বলে আক্ষায়ীত করেন। সংবাদ সম্মেলনে তার সৎভাই জাহান আহম্মেদকে পিতার সন্তান বলে প্রথমে অস্বীকার করেন এবং জন্ম তারিখ নিয়ে ভ্রান্ত তথ্য উল্লেখ করেন। পরবর্তীতে লিখিত বক্তব্যে জাহান আহম্মেদ তার সৎভাই এবং জমি ওয়ারিশ হিসেবে পাবে বলে উল্লেখ করেন। জাহান আহম্মেদকে হত্যার হুমকি ও মারধর করে স্বাক্ষর নেয়ার কথা অস্বীকার করেন। এমইপি গ্রুপের চেয়ারম্যান তাদের আত্মিয় ও এ ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই বলে দাবী করেন। তবে তাদের সুখে দুখে এমইপি গ্রুপ আত্মীয় হিসেবে পাশে থাকে, একই সাথে জাহান আহম্মেদ ও মুরাদ তাদের উল্টো হুমকি দেয় বলে অভিযোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের কোন সদুত্তর দিতে না পারায় একপর্যায়ে তোপের মূখে পড়েন শ্যামলী এবং এমইপি গ্রুপের নিয়োগকৃত আইনজীবি এ্যাড. আবুল কালাম আজাদ ইমন চাকলাদার। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তারা বলেন জাহান তাদের সৎভাই, জমি পাবে। আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেয়ার কথা স্বীকার করেন তারা।
সূত্র জানায়, বরিশাল চকের পোল এলাকার বাসিন্দা জালাল আহম্মেদের মৃত্যুর পরে প্রথম ঘরের সন্তানেরা পৈত্রিক সব সম্পত্তি ভোগ দখল করে। দ্বিতিয় ঘরের স্ত্রী ও দুই সন্তানকে তাদের সম্পত্তি থেকে দুরে রাখে। জাহান আহম্মেদ বড় হয়ে সম্পত্তি বুঝে পাওয়ার চেষ্টা করলে তাকে নানা ভাবে হয়রানি করে। এক পর্যায়ে জাহানের অংশ মেহেদি হাসান মুরাদের নিকট বিক্রি করে। বরিশালের পুলিশ প্রশাসন ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে চকের পুলের ভবনের তৃতীয় তলার একটি ফ্লাট বুঝিয়ে দিলেও পরে তা অস্বিকার করে দখল করার অভিযোগ করে। এ নিয়ে একাধীক বার শালিশ বৈঠকের কথা বলেও তারা আসেননি। পরে জমি বুঝিয়ে দেয়ার কথা বলে এমইপিতে ডেকে নিয়ে চরথাপ্পর মেরে স্বাক্ষর নেয়ার অভিযোগ করেছিলেন সম্পত্তি বঞ্চিত সৎভাই জাহান আহম্মেদ। সৎবোনের সংবাদ সম্মেলনের বিষয়ে জাহান আহম্মেদ বলেন, সংবাদ সম্মেলনে আমার এবং মুরাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। তিনি আরও বলেন মুরাদ আমাকে মারতে পারে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়। এমইপি গ্রুপের লোকজন ও আমার সৎভাই বোনেরা মিলে আমাকে মেরে মুরাদের ঘারে দোশ চাপাতে পারে। তিনি বলেন আপনার একটু সত্য কথা লিখেন। আপনাদেরতো বোঝা উচিত আমার বাবার অনক টাকা-পয়সা ও জায়গা-জমি থাকলেও আমি একজন দিনমজুর। এর কারন কি জানতে চাইলে তিনি বলেন, আমাকে আমার বাবার সকল সম্পত্তি থেকে বঞ্চিত রাখার কারনেই আমি আজ দিনমজুর। এমইপি গ্রুপের মালিক সিরাজ উদ্দিন চাকলাদারকে বাচাতেই সৎবোন আমার ও মুরাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net