, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা

কলাপাড়ায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

dynamic-sidebar

সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছে ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান শুভ (২৮)। শনিবার রাত আনুমানিক আট টায় তাকে বেধড়ক কোপানো হয়েছে। প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। শুভ জানায়, কলাপাড়া পৌর মেয়রের বাসার সামনের সড়কে দাড়িয়ে ছিল।

এসময় ১০/১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ তার ওপর হামলা চালায়, বেধড়ক কোপাতে থাকে। এক পর্যায় রাস্তায় পড়ে গেলে লোকজনের ডাকচিৎকারে ওই চক্র দ্রুত সটকে পড়ে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তিনি আহত ছাত্রলীগ কর্মীর খোঁজ-খবর নিয়েছেন। লিখিত কোন অভিযোগ দেয়া হয়নি।

অপরদিকে রাত ১১ টার দিকে নীলগঞ্জের পাখিমারা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি রহমান তালুকদারের বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। রহমান তালুকদার জানান, সন্ত্রাসীরা তার ঘরে হামলা-ভাংচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারিরা সটকে পড়ে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net