, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
মেডিকল কলেজে দ্বিতীয় বার ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের বরিশালে মানববন্ধন

মেডিকল কলেজে দ্বিতীয় বার ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

 

স্টাফ রিপোর্টার।।মেডিকল কলেজে দ্বিতীয় বার ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ৫ নম্বর কর্তনের
প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। দুপুর দেড়টায় বরিশাল নগরের সদররোডে অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচীর আয়োজন করে মেডিকেল ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মোঃ রাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী বিজন দাস, জাকারিয়া শুভ, অনিক সাহা, মেহজামিন। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে
বক্তব্য রাখেন গনতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা মোজাম্মেল হক ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাক্ষ আ.ক.ম মিজানুর রহমান। বক্তারা বলেন, এইচ.এস.সি ২০১৬ উত্তীর্ন শিক্ষার্থীদের অনেকেই মেডিকেল কলেজে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করবে। সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে নিয়েছেন তারা। কিন্তু ভর্তিইচ্ছুক এসব শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কর্তন করে চুড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে মেডিকেলে মাত্র ১ নম্বরের জন্য অনেকেই ভর্তি হতে পারে না। সেখানে ৫ নম্বর কর্তন হলে কিভাবে মেডিকেল চান্স পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে। ৫ নম্বর কর্তনের সিদ্ধান্ত প্রহসনমূলক দাবী করে শিক্ষার্থী বক্তরা সরকারের নেয়া এই সিদ্বান্ত অবিলম্বে বাতিল করার দাবী জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net