সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২০

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
শিগ্রই বাগদান করছেন আলিয়া-রণবীর!

শিগ্রই বাগদান করছেন আলিয়া-রণবীর!

dynamic-sidebar

বিনোদন ডেস্ক : বলিউডে বর্তমানে সবচেয়ে চর্চিত প্রেমের জুটির একটি আলিয়া-রণবীর কাপুর জুটি। এই জুটির প্রেমের বয়স কম হলেও তাদের নিয়ে আলোচনা হয় অনেক। কারণ সম্পর্ক নিয়ে দুই তারকার কেউই বিশেষ লুকোছাপা করেন না। যদিও মাঝে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে বলে গুজব ছড়িয়েছিল। তবে শেষমেষ তা গুজবই থেকে যায়। কারণ সম্পর্ককে আরও পোক্ত করে এগিয়ে যাচ্ছেন আলিয়া-রণবীর।

তারই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরেই এনগেজমেন্ট সেরে ফেলবেন তারা। এমন খবরই ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ এক বন্ধু খবরটা জানিয়ে বলেছেন, আলিয়া এবং রণবীর সেপ্টেম্বর নাগাদ এনগেজমেন্টের প্ল্যান করছে। ‘ব্রহ্মাস্ত্র’-র নতুন শিডিউলের শুটিং শেষ করে ওরা দুজন এখন রণবীরের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে নিউইয়র্ক আছে। সেখানে ঋষিজির ক্যানসার চিকিৎসা চলছে।

রণবীর-আলিয়ার ওই বন্ধু আরও জানান, ৪ সেপ্টেম্বর রণবীরের বাবা ঋষি কাপুরের জন্মদিন। জন্মদিনটা দেশেই কাটাতে চান তিনি। আর সে সময়েই রণবীর-আলিয়ার এনগেজমেন্ট সেরে ফেলতে চান ঋষি। এ নিয়ে ভাট পরিবারের সঙ্গে আলোচনা করেছেন তিনি। জানা গেছে, এ ব্যাপারে ভাট পরিবারেরও আপত্তি নেই।

তবে এনগেজমেন্ট হলেও বিয়ে এ বছর হওয়ার খুব একটা সম্ভাবনা নেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net