, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

পিরোজপুরে মাদকসেবী যুবকের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুরের স্বরূপকাঠিতে এক যুবকের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য সোহাগদল এলাকায় (যদুরভিটা) এ ঘটনা ঘটে। নিহত মো. জাকির হোসেন (৪৫) সোহাগদল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সোহাগদল গ্রামের মো. আসলাম হোসেনকে ছুরিকাঘাত ও মশিউর রহমানকে মেরে পালিয়ে যদুরভিটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে আত্মগোপন করেন একই এলাকার মাহির। এ সময় আওয়ামী লীগ নেতা জাকির তার খালোতো ভাই সেলিমের নির্মাণাধীন ওই ভবনে কাজ দেখার জন্য যান। তখন মাহির ‘তোো কেন এসেছিস’ বলে জাকিরের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন।

পরে মাহির পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নিজের গলায় ছোরা দিয়ে পোজ দেন। স্থানীয়রা জাকির ও মাহিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত মাহিরকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

সোহাগদল ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান, মাহির একজন নেশা আসক্ত যুবক। তাকে বিভিন্ন সময় বাড়িতে আটকিয়ে রাখা হত।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, ঘাতক মাহির পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net