রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২২

শিরোনাম :

মসজিদের বাগানে গাঁজা চাষ!

dynamic-sidebar

আন্তর্জাতিক ডেস্ক : বৈরুতে রাস আল-নাবা জেলার একটি মসজিদের বাগানে গাঁজার চাষ করা হচ্ছে এমন একটি ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। এরপর থেকে বেশ আলোচনা আর সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। লেবাননের রাজধানী বৈরুতে ঘটেছে এমন ঘটনা। খবর দ্য নিউ আরবের।

তবে মসজিদের বাগানে কে গাঁজার চাষ করছে তার বিস্তারিত সম্পর্কে কিছুই বলা হয়নি। ওই মসজিদের ইমাম জানান, তার ধারনা পাখিদের ফেলা দেয়া বীজ থেকে গাঁজার চারা গজিয়েছে।

দীর্ঘ সময় ধরে লেবাননে অবৈধভাবে গাঁজার চাষ করা হয়। বিশেষ করে দেশটির বেকা উপত্যকায় ব্যাপকভাবে গাঁজার চাষ করা হয়।

জাতিসংঘের ড্রাগস এন্ড ক্রাইম অফিসের ২০১৭ সালের তথ্যানুযায়ী, লেবানন গাঁজা উৎপাদনে বিশ্বে চতুর্থ। গত বছরে দেশটির পার্লামেন্ট স্পিকার বলেছেন, শিগগিরই তার দেশ ওষুধ হিসেবে গাঁজার বৈধতা দিতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net