, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে  বৃষ্টি থাকবে টানা দুই দিন

বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে  বৃষ্টি থাকবে টানা দুই দিন

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :তীব্র গরেমর পর শুরু হয়েছে স্বস্থির বৃষ্টি। যদিও এখনো প্রভাব রয়েছে গরমের। কোথাও কোথাও বা দেখা গেছে বন্যার। আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে শুরু হওয়া এই বর্ষণ দুই দিন স্থায়ী হতে পারে। গরমের প্রভাবও কমবে বলে ধারণা তাদের।

শুক্রবার (২৮ জুন) আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, এটা বর্ষা মৌসুমের বৃষ্টি। কাল কিংবা পরশু কিছুটা বিরতি দিয়ে পহেলা জুলাই থেকে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়েছে। দুপুরে কিছুক্ষণ বিরতি দিয়ে সেটি এখনো চলছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল (শনিবার) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময় দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ সামান্য প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টার শেষ দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net