তারেক রহমান বর্তমান সরকারের অগ্রাসনের শিকার—যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার
শামীম আহমেদ বরিশাল :কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি ্এ্যাড.মজিবর রহমান সরোয়ার বলেছেন বিএনপির সিনিয়র মহাসচিব তারেক রহমান বর্তমান অবৈধ সরকার ও তাদের দোসর ১/১১ এর সেনা সরকারের অগ্রাসনের শিকার।
তারেক রহমানকে শুধু জেলে ভড়েনি তাকে নির্মম নির্যাতন করে পঙ্গু করে দিতে চেয়েছিল। ওরা বুঝতে পেরেছিল তারেক রহমানকে না থামালে জাতীয়তাবাদী শক্তিকে আটকানো যাবেনা বলেই তার বিরুদ্বে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।
আজ সকাল ১১টায় সিনিয়র মহাসচিব তারেক রহমানের ১০ম কারা মুক্ত দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর দলীয় কার্যলয়ে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক,আব্বাস উদ্দিন বাবলু,মনিরুল আহসান মনির,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,যুগ্ন সাধারন সিকদার মীর জাহিদুর কবীর,সহ যুগ্ন সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন,দপ্তর সম্পাদক শাহেদ আকন সম্্রাট,কেন্দ্রীয় শ্রমীক দল সহ-সাধারন সম্পাদক জি এম ফারুক,মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ,জেলা শ্রমীকদল সাধারন সম্পাদক বসির আহমেদ,বিসিসি প্যানেল মেয়র ও মহিলাদল
নেত্রী তাছলিমা কালাম পলি,সাবেক আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড.আবুল কালাম আজাদ, ্এ্যাড.নাজিম উদ্দিন পান্না,সাবেক মহানগর যুবদল আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন,মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান রিমন,কেন্দ্রীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন প্রমুখ।
যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার আরো বলেন আজ দেশে বৈধ সরকার নেই বলেই বার্মা আমাদের দেশের আকাশ সিমা লংগন করতে সাহস পাচ্ছে তাদের হেলিকপ্টার সরকার এর প্রতিবাদ করতে পারছেনা।
তিনি বলেন তারেক রহমান সহ দেশের গনতন্ত্র উদ্বার করতে হলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ব হয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অবৈধ সরকারের হাত মুক্ত করে জনগনের মৌলিক গনতন্ত্র অধিকার ফিরিয়ে আনতে হবে।
এছাড়া তিনি আরো বলেন এদেশে আগামী জাতীয় নির্বাচন সহায়ক সরকারের মাধ্যমে করতে হবে এছাড়া অন্য কোন কারো অধিনে নির্বাচন হবেনা।
পড়ে তারেক রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপারসর্ন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন মাওলানা মিজানুর রহমান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply