শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৫

শিরোনাম :
বরিশালে এক মাস যাবত স্ত্রী-সন্তানসহ ব্যবসায়ী নিখোঁজ

বরিশালে এক মাস যাবত স্ত্রী-সন্তানসহ ব্যবসায়ী নিখোঁজ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :  গত এক মাস ধরে স্ত্রী, সন্তানসহ বরিশালের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে তার মা দাবি করেছেন।

নিখোঁজ ব্যবসায়ী দিলীপ কুমার রায়ের সঙ্গে তার স্ত্রী সুবর্ণা রায় ও সন্তান অরণ্য রায়ের (১৫) খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় দিলীপের মা মায়া রাণী রায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত ২৮ মে থেকে ছেলের সন্ধান না পেয়ে তিনি ডায়েরি করেন।

বরিশাল সদর রোডে এ আর ট্রেডিং নামে একটি স্যানিটারি সরঞ্জামের দোকান চালাতেন দিলীপ। আর ফরেস্টার বাড়ির পুল এলাকার হুমায়ুন কবীরের বাসার ভাড়াটিয়া ছিলেন তিনি।

দিলীপ ও তার ভাইরা যে যার মতো করে ব্যবসা বাণিজ্য ও চাকরি করেন বলে মায়া রাণী জানান। তাই কারো সঙ্গে কারো তেমন যোগাযোগ নেই। তারা মাঝে মধ্যে ফোন করে কথা বলতো তার সঙ্গে।

তিনি বলেন, ‘দীর্ঘ এক মাস ধরে আমার ছেলে ও তার স্ত্রী, সন্তান নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আমি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি। তবে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।’

জানা গেছে, দিলীপের কাছে ব্যাংক এবং স্থানীয় কিছু ব্যক্তি টাকা পান। অনেকে ধারণা করছে, দেনার টাকা পরিশোধ না রতে পারায় দিলীপ স্ত্রী-সন্তান নিয়ে গা ঢাকা দিয়েছে।

তার মা দাবি করছেন, দিলীপ নিজের দোকানের মালামাল রেখে পালিয়ে যাবেন কেন?

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net