, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
বরিশালে দুর্ধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট 

বরিশালে দুর্ধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট 

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার॥ জেলার গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মিটার পরিদর্শক মোঃ শাহজাহান বেপারীর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। একইদিন রাতে টরকী বন্দরের দ্বীপ শিখা শিক্ষা পরিবারের কম্পিউটার ও ল্যাপটপ এবং গেরাকুল গ্রামের জাকির সরদারের গৃহে চুরি সংঘঠিত হয়েছে।

ডাকাত কবলিত পরিবারের গৃহকর্তার পুত্র ফয়সাল বেপারী জানান, রাত দুইটার দিকে ১৫/২০ জন ডাকাতদল তাদের বিল্ডিংয়ের বারান্দার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে তাকে (ফয়সাল) ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে অন্য রুমের দরজা, ষ্টীলের আলমিরা ভেঙ্গে ২০ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net