, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা

বরিশালের সেই এতিম শিশুদের পাশে দাঁড়ালেন যুববন্ধু আরিফিন মোল্লা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: “বরিশালে মুড়ি খেয়ে বেঁচে আছেন শতাধিক এতিম শিশু” এই শিরোনামে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে সেই এতিমখানায় এতিম শিশুদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আরিফিন মোল্লা। আজ শুক্রবার তিনি নগরীর পলাশপুরের ওই এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সার্বিক খোঁজ-খবর নেয়।
এসময় তিনি এতিমখানায় নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

আরিফিন মোল্লা এতিম শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করে প্রতি মাসে ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেয়। উল্লেখ্য, আরিফিন মোল্লা এর পূর্বেও অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।আরিফিন মোল্লার অনুদান পেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটে উঠে। এরই ধারাবাহিকতায় আজ মাগরিব নামাজ বাদ যুববন্ধু আরিফিন মোল্লার জন্য দোয়া করে এতিম শিশুরা।

মাদ্রাসার পরিচালক মোঃ ফিরোজী হুজুর জানান, আমার অসুস্থতার কারনে কয়েকদিন আমার ছোট ছোট বাচ্চারা একটু সমস্যায় পরে গেছিলো। তিনি আরো বলেন, আমি প্রায় এক সপ্তাহ যাবত মেডিক্যালে ভর্তি থাকার কারনে বাচ্চাদের খাওয়া দাওয়ায় একটু সমস্যা হয়েছিলো। তখন আমার কিছু সাংবাদিক ভাইয়েরা আমার সাথে দেখা করতে আসলে তারা দেখে যে আমি নেই ,এবং আমার মাদ্রাসার অর্ধ শত বাচ্চারা ভাত না খেতে পেরে মুড়ি ও চিড়া খাচ্ছে ,তাই দেখে তাদের খুব খারাপ লাগে ,এরপর তারা এ নিয়ে সংবাদ প্রকাশ করলে বিভিন্ন যায়গা থেকে ফোন এবং সাহায্য আসে ।

আজ শুক্রুবার আরিফিন মোল্লা সাহেব আসলে তিনি মাদ্রাসার সার্বিক বিষয় দেখে নগদ টাকা অনুদান করেন। পরবর্তীতে সন্ধ্যার পরে তার জন্য দোয়া করানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net