, ,

শিরোনাম :
গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার

গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. অপু মাঝি (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু মাঝি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ছালেক মাঝি।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৩২৮৩) সঙ্গে একটি মোটরসাইকেলের (বরিশাল-ল-১১-৯৭২৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী অপু মাঝি ঘটনা স্থলে নিহত হন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাঁর মরদেহ গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, এ দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি।
দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net