, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
বরিশালের কাউনিয়া থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত

বরিশালের কাউনিয়া থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল মহানগর পুলিশের সেবার মান বাড়ানো ও পুলিশের কার্যক্রমের সাথে জনগনের সম্পৃক্তকরনে প্রতিটি থানার মাসিক ওপেন হাউস ডে’র মতবিনিময় সভা হয়েছে। রোববার (০৭ জুলাই) মহানগরের কাউনিয়া থানায় এ মতবিনিময় সভা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম)। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মল্লিক ও সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) আব্দুল হালিম।

কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নিয়েছেন। তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামুলক ও জনগনের প্রতি পুলিশের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বক্তব্য দিয়েছেন পুলিশ কমিশনার।

এছাড়া বিভিন্ন শ্রেনী পেশার সাধারন মানুষ তাদের সুবিধা অসুবিধাসহ বিভিন্ন দিক পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এর কাছে তুলে ধরেছেন।কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো. গোলাম কবির জানান, পুলিশের সেবার মান বাড়ানো, জনগনকে আরো সম্পৃক্ত করতে প্রতি মাসের ৭ তারিখ থানায় এ মতবিনিময় সভা হয়। যেখানে তাদের প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন।

এই সভার মাধ্যমে পুলিশের কাছ থেকে কতটুকু সেবা পেয়েছেন, তাদের অভিযোগ ও সমস্যা জনগন উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরতে পারেন। সেখানে তুলে ধরা সমস্যা সমাধানের নির্দেশনা দেন উর্ধ্বতন কর্মকর্তারা। পরবর্তি সভায় সমাধানের ফলাফল তুলে ধরা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net