স্টাফ রিপোর্টার // বরিশাল নগরীর বিমান বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটায়িন। রবিবার সন্ধা পৌনে ৭টার দিকে ২৮ নং ওয়ার্ড দিয়াপাড়া সিকদার বাড়ীর সামনে থেকে মোঃ মাসুদ রানা(৩০)কে ৫শত গ্রাম গাজাসহ আটক করে তারা। আটককৃত মাসুদ দিয়াপাড়া এলাকার মৃত আবু তালেবের পুত্র। আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানাযায়, উদ্ধারকৃত গাজার মূল্য ১০ হাজার টাকা। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply