, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি

মুলাদীতে ডাকাত দলের সদস্য গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : মুলাদীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পলাশ ভুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পলাশ ভুইয়া (৪০) চরনাজিরপুর গ্রামের বাদশা ভুইয়ার ছেলে। থানা কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান পলাশ ভুইয়া দীর্ঘ দিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলো।

তার বিরুদ্ধে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় ২টি, গোসাইরহাট থানায় ২টি, মুলাদী থানায় ১টি এবং মাদারীপুরের কালকিনি থানায় ১টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমেদ ও এএসআই বাবু সবুজ সিকদার পুলিশ নিয়ে চরনাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে পলাশ ভুইয়াকে গ্রেফতার করে এবং তাকে বুধবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net