শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫

শিরোনাম :
বরিশালে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

বরিশালে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা, ঔষধের মোড়কে এম আর পি না থাকা, আমদানি কারকের স্টিকার বিহীন কসমেটিকস এর মোড়কে খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ চকলেট বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠান কে প্রশাসনিক ব্যবস্থায় ১৩হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব রাসেল সিকদার এবং এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ শোয়াইব মিয়া।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net