সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭

শিরোনাম :
বরিশালে তথ্য-অভিযোগ বক্স স্থাপনের উদ্ভোধন করলেন ডিআইজি

বরিশালে তথ্য-অভিযোগ বক্স স্থাপনের উদ্ভোধন করলেন ডিআইজি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :নগরের অশ্বিনী কুমার হল ভবনে তথ্য বা অভিযোগ বক্স স্থাপনের মধ্য দিয়ে এর উদ্ভোধন করলের রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম। মঙ্গলবার বিকেলে তথ্য অভিযোগ বক্স স্থাপনের উদ্ভোধনীকালে তিনি বলেন, নানান কারণে
মানুষ নিজ এলাকায় থেকে অপরাধ সংক্রান্ত বিষয়গুলো বলতে পারেনা। কারন নিজের পরিচয় সামনে চলে আসে। তিনি বলেন, জেলার সাধারণ মানুষের সুবিধার জন্য এ তথ্য/অভিযোগ বক্সগুলো বসানো হলো। যেখানে সাধারণ মানুষ অপরাধমূলক কর্মকান্ড ও অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন। তবে তথ্যবক্সে পড়া অভিযোগ যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আর এ অভিযোগ বক্সগুলো প্রতিদিনি খোলা হবে বলে জানান তিনি। এসময় তিনি দেশ ও জনগনের সম্পদ রক্ষার স্বার্থে সঠিক অপরাধকারীদের তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগীতা করার জন্য আহবান জানান। বরিশাল জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) হুমাউন কবীর জানান, বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে গৌরনদী, উজিরপুর ও বাকেরগঞ্জ উপজেলায় দু’টি করে তথ্য/অভিযোগ বক্স স্থাপন করা হবে। বাকি উপজেলাগুলোতে ১ টি করে এবং বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৭ টি স্থানে এ তথ্য/অভিযোগ বক্স স্থাপন করা হবে। বরিশালে মেট্রোপলিটন এলাকার ৭ টি স্থানের মধ্যে নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, নদী বন্দর (লঞ্চঘাট), কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল, রুপাতলী বাস টার্মিনাল রয়েছে। তথ্য/অভিযোগ বক্স স্থাপন কার্য ক্রম উদ্ভোধন কালে ডিআইজি’র সাথে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, এসপি হাবিবুর রহমান, জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার হুমাউন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ রহমান, এএসপি আবুল বাসারসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, বরিশাল জেলা পুলিশের উদ্যোগে ১০ উপজেলায় মোট ২০ টি তথ্য ও অভিযোগ বক্স বসানো হচ্ছে। পাশাপাশি বরিশাল রেঞ্জের ৬ টি জেলায় ১৬৪ টি অভিযোগ বক্স বসানো হবে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net