সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৮

শিরোনাম :
বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের মানববন্ধন পন্ড করে দিয়েছে পুলিশ

বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের মানববন্ধন পন্ড করে দিয়েছে পুলিশ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥
ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম তুহিন’র বিরুদ্বে দায়ের কৃর্ত মিথ্যা প্রত্যাহারের দাবীতে আয়োজন করা জেলা ও মহানগর ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পন্ড করে দিয়েছে পুলিশ। আজ দুপুরে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদররোডে জেলা ও মহানগর ছাত্রদল ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন কালে সদররোডে কর্তব্যরত পুলিশ রাস্তা থেকে মানববন্ধন কর্মসুচি পালন করার পুলিশী অনুমতি না থাকার দোহাই দিয়ে তাদেরকে জেলা ওমহানগর দলীয় কার্যলয়ের দিকে সড়িয়ে দেয়। এর পূর্বে মহনগর যুবদল আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন,জেলা ছাত্রদল যুগ্ন সম্পাদক আরিফুর রহমান মুন্না,মহানগর ছাত্রদল যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম জনি,মাহাবুবুর রহমান রাহাত,অখতারুজ্জামান। এব্যাপারে কর্তব্যরত পুলিশ অবিসার বলেন ছাত্রদল সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করবে তা পুলিশ প্রশাসনের কাছে কোন আবেদন করেননি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net