বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫১

বরিশালে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। 

বরিশালে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। 

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :বরিশালে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক মুদ্রার এপিঠ-ওপিঠ, আর মুদ্রাটি হলো বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ। ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যরা আগামী ১৫ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে গোপালগঞ্জ যাবে।  ১৮ই সেপ্টেম্বর রোজ সোমবার কেক কেটে তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে বলে জানান। স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা- বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং বিশ্বের বুকে প্রথম কোন ভাষাভিত্তিক জাতিরাষ্ট্রের জন্ম- এটাই আমাদের সোনার বাংলা। আর আওয়ামী লীগ- জাতীয়, সামাজিক, অর্থনৈতিক এবং ব্যক্তিস্বাধীনতা সুনিশ্চিত করার অটল প্রয়াসে শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার শ্লোগানের জীবন্ত ককপিট।ভাষা অধিকার থেকে শুরু করে আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকারের দীর্ঘ যাত্রার অগ্নিসারথি, ইতিহাসের শরীরজুড়ে পরতে পরতে লেপ্টে থাকা এটাই আমাদের বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ।
বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে একের পর এক বিপর্যয় সামাল দিয়ে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের পতাকাবাহী নৌকা তরতর করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে- প্রান্তিক মানুষের অন্ন-কর্ম-স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে যে নতুন অভিযান শুরু হয়েছিল তা এখন আধুনিক সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রয়াসে এক নতুন অধ্যায়ের রচনা করেছে। হ্যাঁ, এটাই বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ- জাতির আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের আনন্দ-বেদনার চিরন্তন সঙ্গী। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি মোঃ পলাশ চৌধুরী.সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন.আবুল বাশার সুমন.অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মশিউল আলম হেনরী.সভা পরিচালনা করেন সাফিন মাহমুদ তারিক.সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড.কে এম জাহাঙ্গীর.

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net