স্টাফ রিপোর্টার ॥
বরিশালে মেট্রোপলিটন জজ কোর্ট,লেবার কোর্ট ও মেরিন কোর্টসহ হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে প্রধান বিচারপতির সাথে আলোচনা করার কথা বলেছেন বিচারপতি জিয়াউল করিম।বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় আইনজীবীদের দাবীর প্রেক্ষিতে তিনি একথা বলেন। ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন,চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম ফারুক, আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল, সমিতির সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, আনিছ উদ্দিন আহম্মেদ সহিদ, সিনিয়র আইনজীবী ফনী ভূষণ দাস।বক্তব্যে বিচারপতি জিয়াউল করিমের নিকট বরিশালে জেলা জজ মর্যাদার ৫ আদালতের বিচারক শূন্যতা পূরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কোর্ট স্থাপনের দাবী জানানো হয়।জবাবে বিচারপতি জিয়াউল আইনজীবীদের দাবীর বিষয়ে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে সরাসরি সুপারিশ করার কথা বলেন।এর আগে বিচারপতিকে ফুল দিয়ে সংবর্ধনা জানায় আইনজীবীরা।মত বিনিময় সভায় অতিরিক্ত জেলা ও দায়রাজজ সুদীপ্ত দাস ও রকিবুল ইসলাম, যুগ্ম দায়রাজজ আব্দুল হামিদ,আশরাফুল ইসলাম, এস এম আশিকুর রহমান, মাসুম বিল্লাহ,সিনিয়র সহকারী জজ হাদিউজ্জামান সহ সহকারী জজগণ এবং মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ এবং আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেয়।সভাটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোখলেছুর রহমান বাচ্চু।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply