স্টাফ রিপোর্টার ॥ চাঁদার দাবিতে বরিশাল খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি ভূমিখেকো নরবার্ট নিপু অধিকারীর দায়ের করা হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে সাংবাদিক অপু রয়সহ ৬ জনকে খালাস দেয়া হয়েছে। গতকাল বুধবার যুগ্ম জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মাসুম বিল্লাহ এ খালাশের রায় ঘোষনা করেন। মিথ্যা মামলা থেকে খালাশ প্রাপ্ত অন্যান্যরা হলে নগরীর নিউ সার্কুলার রোড নতুন খ্রীষ্টান পাড়ার তুফান বিশ্বাস, তপন বিশ্বাস, অসীম ব্যারেল, মুন্না কর্মকার ও আওলাদ হোসেন। আদালত সুত্র জানায়, ২০১২ সালে ১৩ আগস্ট নরবার্ট নিপু অধিকারী নতুন খ্রীষ্টান পাড়ার বাসিন্দাদের ব্যবহৃত দুটি পুকুর, চলাচলের রাস্তা এবং একটি ড্রেনসহ ৬৪ শতাংশ জমি অবৈধভাবে অক্সফোর্ড মিশন ট্রাস্টের কাছ থেকে গোপনে দলিল করিয়ে নেয়। ২০১৪ সালে পুকুর ভরাট কাজ শুরু করলে বাসিন্দারা তাদের ব্যবহৃত দুটি পুকুর এবং নালা ভরাট কাজে বাধা দেয়। এছাড়া পুকুর দুটি রক্ষা করতে বাসিন্দারা একটি দেওয়ানী মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয় নিপু। সে বাসিন্দাদের প্রতিহত করতে চাঁদাবাজির মিথ্যা মামলা সাজায়। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারী বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেন নিপু। এর আগে তুফানসহ অন্যান্যদের সাথে নিপুর একটি চুক্তি হয়। চুক্তিতে তুফানের দায়ের করা দেওয়ানী মামলা তুলে নিলে নিপু তার ভুল বোঝাবুঝির চাঁদাবাজির মামলা তুলে নিবে। তুফান তার মামলা তুলে নিলেও ভূমিখেকো নিপু তার চাঁদাবাজির তুলে না নিয়ে বাসিন্দাদের হয়রানী করা অব্যাহত রাখে। দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, পুকুর ভরাট করার পর আসামীরা বিভিন্ন সময়ে তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে ¯’ানীয়দের জানিয়ে চাঁদা দাবি থেকে রক্ষা পেতে আসামীদের কিছু টাকা দেয়। কিš‘ আসামীরা এতে সš‘ষ্ট না হয়ে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর তার বাসায় পটকা মারে। তিনি থানায় জিডি করার কথা বললেও আদালতে তা উপ¯’াপন করতে ব্যর্থ হয়। এছাড়া ২০১৪ সালের ২ জানুয়ারী দুপুরে তুফান, তপন ও অসীমের নেতৃত্বে অন্যান্য আসামীরা তার বাসায় এসে পুনরায় ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আসামীদের চাঁদা দিতে অস্বীকার করায় তারা খুন জখমের পায়তারায় লিপ্ত থাকে। একই বছর ২৭ জানুয়ারী সন্ধ্যায় আসামীরা হত্যার উদ্দেশ্যে নিপুর বাসায় ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করলেও আদালতে নিপু কপি উপ¯’াপন করতে ব্যর্থ হয়। ঘটনার দিন একই বছর ১৪ ফেব্রুয়ারী সকালে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ নিপুর বাসায় এসে তুফানের নেতৃত্বে সকল আসামীরা নিপুর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। নিপুর ডাকচিৎকারে স্বাক্ষীরা এগিয়ে এলে আসামীরা দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। এতে অপু রয়সহ ৬ জন আদালতে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন। পরে অপু রয়সহ প্রত্যেকে আদালত থেকে জামিন নেয়। দীর্ঘ ৪ বছর পর গতকাল নিপু, তার স্ত্রী, বোন ও অন্যান্য স্বাক্ষীরা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রমান করতে না পারায় এবং অপু রয়সহ অন্যান্যদের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবী একে এম আমিনুল হক সেন্টু আদালতে আসামীদের নির্দোষ প্রমান করতে সক্ষম হন। আদালত ৬ জনের স্বাক্ষগ্রহন শেষে গতকাল অপু রয়সহ ৬ জনকে খালাশ প্রদানের রায় ঘোষণা করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply