বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১২

কাশিপুরে মামলার সাক্ষীর উপর সন্ত্রাসী হামলা

কাশিপুরে মামলার সাক্ষীর উপর সন্ত্রাসী হামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুরে একটি মামলার সাক্ষীর পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে কাশিপুর ইছাকাঠী খ্রিস্টান কলোনীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর ৫২৬। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে খ্রিষ্টান কলোনি মন্দিরের সামনে সাবেক ছাত্রলীগ নেতা কামরুজামান লিখনের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে। ওই সময় লিখনের বাবা মন্নান হাওয়ালাদার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং ১৬০/১৪। ওই মামলার পাঁচ নম্বর সাক্ষি লিটু হাজরা। বেশ কিছু দিন পূর্বে ইছাকাঠী খ্রিস্টান কলোনী এলাকার সন্ত্রাসী মামুন লিটুকে প্রকাশ্যে হুমকি দেয় এবং সাক্ষি দিতে আদালতে যেতে নিষেধ করে সন্ত্রাসী মামুন। এরই সুত্র ধরে গত শুক্রবার লিটু হাজরা ৪ জনের নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় একটি সাধারন ডাইয়রি করেন। যার নং ৫২৬ । এতে সন্ত্রাসী মামুন ওরফে ইয়াবা মামুন ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুর সোয়া ২ টার দিকে লিটু হাজরার বাসায় হামলা চালায়। এ সময় মামুনের সাথে হামলাকারী হিসেবে আরো ছিল শাজাহান এর পুত্র মামুন, রমেশের পুত্র দিপু, রতন দাসের পুত্র দিপ্ত দাস ও কমলের পুত্র পথিক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net