, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

পিরোজপুরে শিশু হত্যায় যুবকের ফাঁসির আদেশ

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ২য় শ্রেণির এক শিশুকে হত্যার দায়ে ইদ্রিস জোমাদ্দার ওরফে শোহেব (২৪) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মান্নান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ইদ্রিস জোমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের আশ্রাফ আলী জোমাদ্দারের ছেলে।

পিরোজপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন ফাঁসির আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২ ডিসেম্বর দুপুরে মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের বিদেশ প্রবাসী বাদল জোমাদ্দারের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র ফয়সাল মাহমুদ তুহিন (৮) স্কুল থেকে বাড়ি ফিরে জামাকাপড় পাল্টে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী আশ্রাফ আলী জোমাদ্দারের ছেলে ইদ্রিস জোমাদ্দার ওরফে শোহেব মাছ ধরার কথা বলে তুহিনকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়।

এরপর থেকে শিশু তুহিককে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ৭ দিন পরে ওই বছরের ৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে তুহিনের অর্ধগলিত লাশ বাগানের মধ্যে থেকে উদ্ধার করা হয়। এ সময় তুহিনের পড়নের প্যান্ট খোলা ছিল। তাকে বলাৎকার করে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় তুহিনের মা আসমা বেগম বাদী হয়ে ইদ্রিস জোমাদ্দার ওরফে শোহেবকে আসামি করে ওই দিনই মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় ইদ্রিস জোমাদ্দারকে গ্রেফতার করে। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

সিআইডির এসআই সরদার ইউনুস মামলাটি তদন্ত করে ইদ্রিস জোমাদ্দারকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net