বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৩

শেবাচিম হাসপাতালে র‌্যাবের অভিযানে ৫ দালাল আটক

শেবাচিম হাসপাতালে র‌্যাবের অভিযানে ৫ দালাল আটক

dynamic-sidebar

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ থেকে ১২ টা পর্যন্ত র‌্যাবের মেজর সোহেল রানা প্রিন্সের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন- বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া গ্রামের চান্দু হাওলাদারের ছেলে বাপ্পি হাওলাদার (১৮), শহরের রুপাতলী এলাকার আনসার আলীর ছেলে আকাশ হোসেন (৩০), পলাশপুর গুচ্ছগ্রাম এলাকার বাবুল হাওলাদারের ছেলে রাসেল (২৩), নেত্রকোনা জেলার পূর্বধবলা আলমপুর গ্রামের আকবর আলীর ছেলে আবুল কাশেম (৩০) এবং লক্ষীপুর জেলার দক্ষিণ হামছড়ি গ্রামের আবু হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৩১)।

মেডিকেলে দায়িত্বরত বরিশাল মেট্রোপলিটন বিশেষ শাখার (সিটিএসবি) উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব ৮) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানিয়েছেন- আটকদের ভ্রাম্যমাণ আদালতে তুলে আইনে আওতায় নিয়ে আসা হবে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net