সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১২

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ২ জনের জেল

বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ২ জনের জেল

dynamic-sidebar

নিজস্ব প্রিরতিবেদক : বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টার দিকে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও বরিশাল অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ সোয়াইব মিয়া। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।

জানা গেছে, নগরীর রূপাতলী বাস স্ট্যান্ড এলাকার ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উল্লেখ না থাকা ও নষ্ট মিষ্টি ও দধি বিক্রির করার অপরাধে মামনি মিষ্টান্ন ভান্ডারের মালিক মধুসূদন ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা। সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারের মালিক গকুল ঘোষকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড। অপরদিকে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার রবিন দাসকে ২০ হাজার টাকা জরিমানা একই সাথে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান কর হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net