বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৯

শিরোনাম :
উত্তরায় মাদক নিরাময় কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

উত্তরায় মাদক নিরাময় কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

dynamic-sidebar

ঢাকাঃ


রাজধানীর উত্তরায় রি-লাইফ মাদক নিরাময় কেন্দ্রে আনোয়ার আজীম নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।আজ বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার পশ্চিমে অবস্থিত রি-লাইফ মাদক নিরাময় ক্লিনিকে এ ঘটনা ঘটে। রি-লাইফ মাদক নিরাময় ক্লিনিকের ইনচার্জ আবু ওয়াহিদ বাদল জানান, আজীম আমাদের এ কেন্দ্রে আড়াই মাস যাবত চিকিৎসাধীন। দুপুরে বাথরুমে গোসল করতে গিয়ে পায়জামার ফিতা দিয়ে ঝর্নার পাইপের সঙ্গে ফাঁস দেন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net