, ,

শিরোনাম :
বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে বখাটে ছেলের হাতে বাবা খুন

ঝালকাঠিতে বখাটে ছেলের হাতে বাবা খুন

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালী এলাকায় বখাটে ছেলের লোহার রডের আঘাতে দেলোয়ার খান (৪০) নামের এক দিনমজুর বাবার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নিহতের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দেলোয়ার খানের বখাটে ছেলে হৃদয় খান (২০) ইতিপূর্বে তিনটি বিবাহ করেছে। বর্তমানে বিবাহ করা সহ বাবার কাছে টাকা পয়সা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে বাবার সাথে ঝগড়া হয় বখাটে হৃদয় এর।

ঝগড়ার এক ফাঁকে বখাটে ছেলে হৃদয় এর হাতে থাকা লোহার রড বাবার চোখের উপড়ে মাথার ভিতরে ডুকিয়ে দেন। পরে দেলোয়ার খান এর স্ত্রী ফাতিমা সহ প্রতিবেশীরা উদ্ধার করে রাত ৯টার দিকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার্ড করা হয। শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াই টার দিকে মৃত্যু বরন করেন।

এ বিষয় রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং বখাটে হৃদয় কে গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net