, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

”বুলবুল” আক্রান্তদের পাশে ববি শিক্ষার্থীরা

dynamic-sidebar

শফিক মুন্সি ::

ঘুর্ণিঝড় বুলবুল পরবর্তী সহায়তা ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছিলো বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শতাধিক শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় নগরীর বিভিন্ন নদী পার্শ্ববর্তী এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে এ দায়িত্ব পালন করে তারা৷ গতকাল রোববার দুপুর ১২ টা থেকে মধ্যরাত অবধি শহরের রূপাতলি, চানমারি, দূর্গাসাগর, বটতলাসহ বিভিন্ন স্থানে তাদের এ কার্যক্রম চলমান থাকে।

উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থী হাফিজুর রহমান জানান, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংসদ  বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এর কর্সমীরা সহ অন্যান্য প্রায় শতাধিক সেচ্ছাসেবী বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাথে উদ্ধার কার্যক্রমে অংশ গ্রহণ করেন।এসময় বরিশালের নগরপিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বটতলা উদ্ধার কার্যক্রমে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন। তিনি সেচ্ছাসেবক হিসেবে এ কাজে সহায়তা করার জন্য আমাদের ধন্যবাদ জানান।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, দূর্যোগ পরবর্তী উদ্ধার ও সহায়তা কাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আমি আনন্দিত ও গর্বিত। বিপদগ্রস্থ মানুষকে সহায়তা করার যে মানসিকতা তারা দেখিয়েছে সেটা অনন্য।

তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, ভবিষ্যতেও এই অঞ্চলের যেকোনো দূর্যোগের সময় আমার শিক্ষার্থীরা সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net