, ,

শিরোনাম :
বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ

ববি ক্যারিয়ার ক্লাবের বিজনেস কার্নিভাল ৫ ও ৬ই ডিসেম্বর

dynamic-sidebar

শফিক মুন্সি::

বরিশালের বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) দুই দিনব্যাপী “বিজনেস কার্নিভাল ২০১৯” আয়োজন করতে যাচ্ছে। আগামী ৫ ও ৬ই ডিসেম্বর নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এই আয়োজন সম্পন্ন হবে। উক্ত কার্নিভালে বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ব্যাবসার সঙ্গে জড়িত উদ্যোক্তারা অংশগ্রহণ করতে পারবে।আয়োজকদের বরাতে জানাগেছে, উদ্যোক্তাদের নিজ নিজ পণ্য কিংবা ব্যাবসা পরিকল্পনার সাথে ক্রেতা ও বিনিয়োগকারীদের পরিচয় করিয়ে দেবার জন্যই এমন আয়োজন।

ক্যারিয়ার ক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। তিনি বলেন, বিজনেস কার্নিভালের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তাদের এই আয়োজন সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে এমন প্রত্যাশা রইলো৷ এসময় উপাচার্য আরো উল্লেখ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমার শিক্ষার্থীরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হয়েও অবদান রাখবে এমনটা প্রত্যাশা করি।

বিজনেস কার্নিভালের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।

ক্রেতাদের আগ্রহ বাড়াতে আকর্ষণীয় পন্যের পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে লাইভ সংগীত, ফটোগ্রাফি ইভেন্ট ও মেহেদী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। গ্রাহক মন্তব্যের ওপর ভিত্তি করে আংশগ্রহনকারী উদ্যোক্তাদের মধ্য থেকে দুজন বিজয়ীর জন্য থাকবে পুরস্কারের ব্যাবস্থা। ভিন্নধর্মী এই আয়োজনের মিডিয়া পার্টনার বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্ভাবিত ও পরিচালিত রেডিও স্টেশন “বিইউ রেডিও“। আয়জনটি সম্পন্ন করতে বিইউসিসি এর সঙ্গে সহযোগিতা করবে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম ” নকশা“।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net