ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সদর হাসপাতালে র্যাব অভিযান চালিয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ৯ নারী দালালকে আটক করেছে। সোমবার দুপুরে ঢাকা সদর দপ্তরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজমের নেতৃত্বে বরিশাল র্যাব-৮ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
অভিযান শেষে সদর হাসপাতালের হল রুমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম এক প্রেস ব্রিফিং করে জানান, আটককৃত শিউলি রানী, জোসনা রানী, রিনা বেগম, বকুল রানী, নাজমা বেগম, মোর্শেদা বেগম, নাছিমা বেগম, শাহানাজ বেগম ও শিপ্রা রানী ঝালকাঠি সদর হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নেয়ার কাজে জড়িত। এরা হাসপাতালে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য শহরের স্কায়ার ক্লিনিক, বানী ডায়াগনস্টিক ও মমতাজ ডায়াগনস্টিকে নিতে প্রলুদ্ধ করত। তিনি আরো জানান, ভবিষ্যতে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে একটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র্যাব-৮ এর একটি দল সোমবার দুপুরে জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সিটি ক্লিনিক ও স্কায়ার ডায়াগনিস্টিক সেন্টারে এ অভিযান চালায়। এসময় স্থায়ী ডাক্তার ও প্রশিক্ষিত নার্স না থাকা এবং অতিরিক্ত বেডসহ নানা অনিয়মের কারণে সিটি ক্লিনিককে দুই লাখ টাকা ও স্কায়ার ডায়াগনিস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply