সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৭

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
বেপরোয়া ছাত্রলীগের বহুবিতর্কিত নেত্রী হেনা- অভিযোগ

বেপরোয়া ছাত্রলীগের বহুবিতর্কিত নেত্রী হেনা- অভিযোগ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্রলীগের বহু বিতর্কিত নেত্রী হেনা আক্তারের বিরুদ্ধে সাধারণ ছাত্রীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার কলেজের ব্যবস্থাপণা বিভাগের ২য় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বলেন, সে বিএম কলেজের বনমালি গাঙ্গুলী ছাত্রী নিবাসের ১০০০ নং কক্ষে বসবাস করেন। ছাত্রী নিবাসের নেত্রী হেনা আক্তার ভয় ভীতি দেখিয়ে বহু খারাপ কাজ করতে বাধ্য করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর রাতে ভয়ভীতি দেখিয়ে খারাপ কাজ করতে বলে। ফারজানা তার প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর করেন। কাজ না করলে ছাত্রী নিবাস থেকে বের করে দিবেন বলে হুমকি দেন। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, হোস্টেলের সাধারণ ছাত্রীদের ভয় দেখিয়ে হেনা অনেক বাজে কাজ করান। যে তার প্রস্তাবে রাজি না হয় তাকে সে বের করে দেন। এদিকে ছাত্রলীগ নেত্রী হেনার বিরুদ্ধে এ রকম অভিযোগ নতুন নয় বলে জানিয়েছেন হোস্টেলের সাধারণ ছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বেশ কয়েকবার লিখিত অভিযোগ দেয়া হলেও কোন ব্যবস্থা নিচ্ছেন না তারা। হেনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে জোর দাবী জানিয়েছেন সাধারণ ছাত্রীরা। বিশ্বস্ত একটি সূত্র জানায় হেনাকে ছাত্রী হোস্টেলের দায়ীত্বে থাকা এক শিক্ষক এসকল নেক্কার জনক কাজের সহযোগীতা করে আসছেন যার কারনে হেনাকে কেউই কিছু করতে পারেনা। ওই শিক্ষকের সহযোগীতার বিষয় নিয়ে আসছে পরবর্তী নিউজে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net