বরিশালে মহানগর মহিলাদলের কর্মীসভায় বিএনপি দলীয় পুরুষ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাইমুন কালু নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) বেলা ১টার দিকে সভাস্থল নগরের অশ্বিনী কুমার হলে এ ঘটনা ঘটে। উদ্বুদ্ধ পরিস্থিতি উপস্থিত সিনিয়র নেতাকর্মীদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভার প্রথমেই কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বরিশাল মহানগর মহিলাদলের সভাপতি বিলকিস জাহান শিরিনের অনুসারীদের সাথে বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ারের অনুসারীদের

ক্যাপশন =মহিলা কর্মীদের হাতাহাতি
হট্টগোল বেঁধে যায়। পরবর্তীতে হাতাহাতিতে গড়ালে শিরিনের অনুসারী বরিশাল কলেজ ছাত্রদল নেতা সাইমুন কালু আহত হন। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গেলে তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সিনিয়র নেতারা। বরিশাল মহানগর মহিলাদলের ওই কর্মীসভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেবা আহমেদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply