সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১২

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিশ্ব শিক্ষক দিবস আজ

dynamic-sidebar

আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর এই দিবস পালিত হয়ে আসছে। শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়।
শিক্ষক দিবসের ইউনেস্কো এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’। কিন্তু আমাদের দেশের শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষকরা বলছেন, শিক্ষকদের দরকার হালনাগাদ প্রশিক্ষণ।
সরকারের পক্ষ থেকে সারাদেশে সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে দাবি শিক্ষামন্ত্রীর। তবে শিক্ষকদের অভিযোগ, পর্যাপ্ত ও দক্ষ প্রশিক্ষকের অভাবে এ কার্যক্রম ফলপ্রসূ হচ্ছে না।
দক্ষ শিক্ষক গড়ে তুলতে হলে প্রশিক্ষণের প্রয়োজন এবং সে প্রশিক্ষণ হতে হবে সঠিক পথে। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে নিজেদের দক্ষতা বাড়াতে প্রতিদিন প্রশিক্ষণ নিতে আসেন হাজার হাজার শিক্ষক। কিন্তু প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা মিলে দেশে ১০ লাখ শিক্ষকের জন্য সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে মাত্র ৭০টি। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন শিক্ষকরা।
ইউনেস্কোর সর্বশেষ গবেষণায় দেখা যায়, প্রশিক্ষিত শিক্ষকের পরিমাণ ৭৫ শতাংশের কম এমন ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চর্তুদশ।
ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহ্বাজ মো. শামছুল হক গাজী বলেন, প্রশিক্ষণ পর্যাপ্ত নয়। প্রশিক্ষণের মধ্যে সৃজনশীল বিষয় কম। প্রশ্ন কিভাবে করতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীদের কাছ থেকে কিভাবে আদায় করে নিতে হবে- এসব বিষয়ে প্রশিক্ষণে এখনো অনেক অভাব রয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল বাশার হাওলাদার বলেন, মেধাবীরা এখানে আসবে এবং ওদেরকেই প্রশিক্ষণ দিলে তারা মানসম্মত শিক্ষক হবে
যদিও প্রশিক্ষণ বিষয়ে এসব অভিযোগ সত্য নয় বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নিজেই যদি আস্থা অর্জন করতে না পারেন তাহলে প্রশিক্ষণ দিলেই কি ভালো হয়ে যাবে। তাদেরকে অনুশীলন করতে হবে। আরো শিখতে হবে।
প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য শিক্ষক তৈরি সম্ভব নয় জানিয়ে শিক্ষকদের বিষয় ভিত্তিক পাঠদানের দক্ষতা বাড়ানোসহ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার তাগিদ শিক্ষাবিদদের।
শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, একজন শিক্ষকের মেধা, প্রস্তুতি ও অঙ্গীকার- এই তিনটি জিনিস থাকবে। প্রশিক্ষণ তাকে দক্ষ করে তুলবে, কিন্তু তার এই তিনটি গুণ না থাকলে, শুধু প্রশিক্ষণ দিয়ে শিক্ষক তৈরি করা যায় না।
টেকসই জাতির উন্নয়নের কথা মাথায় রেখে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করে মানসম্মত শিক্ষক তৈরিতে সরকারকে আরো মনোযোগ দেয়ার পরামর্শ এই শিক্ষাবিদের

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net