বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৩

শিরোনাম :
ইলিশ মাছ ধরায় বরিশালে ১১ জেলের কারাদণ্ড

ইলিশ মাছ ধরায় বরিশালে ১১ জেলের কারাদণ্ড

dynamic-sidebar

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করায় বরিশালের কীর্তনখোলা, আড়িয়াল খা ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড দেন।

এরআগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মৎস অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় ওই ১১ জেলেকে। পাশাপাশি ৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, আটক জেলেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। অপরদিকে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এদিকে শনিবার দুপরে বরিশালের হিজলায় ৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। পাশাপাশি ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম জানান, আটককদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net