সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
মাধবপাশায় মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের পক্ষে ঈদ উপহার বিতরণ

মাধবপাশায় মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের পক্ষে ঈদ উপহার বিতরণ

dynamic-sidebar

আফনান সাঈদ আলিফ, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলাচল সীমিত করে দিয়েছে সরকার। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষজন। এ অবস্থায় বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের ব্যক্তিগত তহবিল থেকে অতীতের মতো এবারও উপজেলার ১২০০ অসহায়, কর্মহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

 

গতকাল মঙ্গলবার উপজেলার মাধবপাশা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২০০ পরিবারের মাঝে মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের পক্ষে থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও অমৃত শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ফিরোজ সরদার, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ কালাম জাম্মদার,সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ।

 

খাদ্য তালিকায় ছিলো চিনি, চিড়া, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। এ ছাড়াও তিনি অনেককে নগদ অর্থ সহায়তাও দিয়েছেন। ফারজানা বিনতে ওহাব বলেন, অতিতের মতো এবারও তাদের এই দুর্দিনে একজন মানুষ হিসেবে আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নিজ অর্থে ১২০০ অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি।

 

করোনা দুর্যোগে প্রতিটি মানুষকে অবশ্যই ঘরে থাকতে হবে। পাশাপাশি সরকার এবং স্বাস্থ্য বিভাগের সকল দিক-নির্দেশনা মেনে করোনা প্রতিরোধের আহ্বান জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net