নিজস্ব প্রতিবেদক
তরুন প্রজন্মের অহংকার বরিশাল মহানগর আ’লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছবি ছেড়ার প্রতিবাদ করায় মধ্যে বয়সী এক লোকের হাত ভেঙ্গে দিয়েছে বিএনপি’র তিন কর্মী। আহত ওই লোককে স্বজনরা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহত ওই লোকের নাম মো. শাহিনুল ইসলাম শানু (৪৫)। গত শনিবার দুপুরে নগরীর ২২নং ওয়ার্ডের আজিজ সড়কে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, বর্তমান সময়ে বরিশালের রাজনীতিতে তরুন প্রজন্মের অহংকার সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শুভেচ্ছা জানিয়ে নগরীর ২২নং ওয়ার্ড মদিনা মসজিদ মোড়ে একটি ব্যানার টানান আ’লীগ র্কী মো. শাহিনুল ইসলাম শানু। এতে চক্ষুশুল হয় স্থানীয় জামায়াত নেতা মজিবর রহমান সোনার ছেলে বিএনপি কর্মী ইমরান, মিজান ও রাকিবের। সাদিক আব্দুল্লাহর ব্যানার সরিয়ে নিতে শানুকে প্রতিদিন হুমকী-ধামকী দেয়া তারা। বিষয়টি তাদের পিতা জামায়াত নেতা মজিবর রহমানকে জানালেও কোন কাজে আসেনি। বরং পিতাকে জানানোর কারণে ক্ষিপ্ত হয়ে গত শনিবার দুপুরে আজিজ সড়কে শানুকে একা পেয়ে তিন ভাই মিলে এলোপাথারী মারধর করে। এতে শানুর বাম হাত ভেঙ্গে যায়। স্থানীয়রা এসময় এগিয়ে আসলে পালিয়ে যায় তিন সহোদর। আহত শানুকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় আহতের পরিবার। কোতয়ালী মডেল থানার এসআই কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত শানু জানান, হাসপাতাল থেকে বাসায় ফেরার পর ইমরান দলবল নিয়ে তার বাড়িতে এসে নানান হুমকী-ধামকী দিয়ে আসছে। এমনকি তারা তাদেরকে বিএনপি ক্ষমতায় এলে এলাকা ছাড়ারও হুমকী দেয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply