মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৬

কাশিপুরে ৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কাশিপুরে ৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ৩০নং ওয়ার্ডের গড়িযারপাড় এলাকা থেকে ৩৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে গড়িয়ারপাড় সেতু বন্ধন ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত প্রদীপ হালদার (৪০) কাউনিয়া সিলেট ফ্যাক্টরী এলাকার আব্রাহাম হালদারের ছেলে। থানা সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই সম্ভু কান্তি লাল সঙ্গীয় ফোর্সসহ গড়িয়ারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেতুবন্ধন ক্লাবে সামনে থেকে প্রদীপ হালদারকে আটক করে। প্রদীপের সাথে থাকা একটি কার্টুনের ভিতর থেকে ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটকৃত প্রদীপকে আসামী করে এয়ারপোর্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net