সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৯

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
চরকাউয়া পাওনা টাকা চাওয়ায় ৪জনকে কুপিয়ে জখম

চরকাউয়া পাওনা টাকা চাওয়ায় ৪জনকে কুপিয়ে জখম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়নে দিনার গ্রামে পাওনা টাকা নিয়ে দুই গ্র“পে সংঘষ। এতে প্রতিপক্ষ বাবুল গ্র“পের ৪জন আহত হয়েছে বলে জানা যায়। আহত সূত্রে জানা যায়, চরকাউয়া ইউনিয়নে দিনার গ্রামে স্থায়ী বাসিন্দা বাবুল গাজীর কাছ থেকে গত ৩বছর আগে একই গ্রামের বাসিন্দা ইসমাইল হাং ১লক্ষ টাকা ব্যবসার কথা বলে ধার নেয়। কিন্তু টাকা নেয়ার ৫মাস পর ইসমাইল হাং মৃত্যু বরন করেন। এতে বাবুল গাজী প্রতিপক্ষ মৃত ইসমাইল হাং এর স্ত্রী নাছিমা বেগমের কাছে টাকা চাইলে নাসিমা বেগম ২মাসের সময় নেয়। সেই পাওনা টাকাকে কেন্দ্র করে গতকাল বাবুল গাজী নাসিমা বেগমের কাছে টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বিকার করায় বাবুল ও নাসিমার মধ্যে এ নিয়ে বাকবির্তক হয় । এক পর্যায় নাসিমা বেগম তার বাবার বাড়ির চরকাউন্দি থেকে তার ভাই বেলায়েত গাজী,সোহেল গাজী, সমির, নাছিমার ছেলে নাইমসহ আরো ১০/১২জন মিলে বাবুল গাজী(৪০)তার স্ত্রী রহিমা(৩০) বেগম,আনিচ হাং (৩৫),উজ্জল হাং (৩০)কে লাঠিসোটা ও রামদা দিয়ে হামলা করে । সেই সময় বেলায়েত ও সোহেল মিলে রামদা দিয়ে এলোপাতালি কুপিয়ে আহত করে । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । এতে আহত ৪ জনেই মাথায় মারাক্ত জখম হয়। আহতদের মধ্যে বাবুল গাজী ও তার স্ত্রী রহিমা বেগমের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক । এদিকে আহতর পরিবার জানায়, শেবাচিমে এসে তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে সোহেল,বেলায়েত গাজী। এ সংবাদ লেখা পর্যন্ত এ বিষয় কোন মামলা হয় নি বলে জানান আহতর পরিবার ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net