সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৮

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সাদিক আব্দুল্লাহ’র অনুরোধ রাখলো না তারই অনুসারীরা !

সাদিক আব্দুল্লাহ’র অনুরোধ রাখলো না তারই অনুসারীরা !

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :বরিশাল শহরের গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো ব্যানাগুলো সরিয়ে নিতে নেতাকর্মীদের অনুরোধ করেছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এমকি এ জন্য নেতাকর্মীদের ২৪ ঘণ্টার সময়সীমাও জানিয়ে দিয়েছিলেন।
যে বিষয়টি মঙ্গলবার রাত পৌঁনে ৮টার দিকে এই আ’লীগ নেতা ব্যবহৃত ‘‘তারুণ্যের প্রদীপ’’ নামে আইডি থেকে ইমেল বার্তা থেকে পাঠিয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সম্ভবত নেতা সাদিকের এটি ছিল কর্মীদের কাছে প্রথম অনুরোধ।

যে কারণে বিষয়টি সেই দিন রাতেই বরিশালের বেশ কয়েকটি অনলাইন নিউজপোর্টালে গুরুত্ব পায়। অনেক পত্রিকার শিরোনাম ছিল ‘‘কর্মীদের ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিলেন সাদিক। এছাড়া বুধবার বরিশালের স্থানীয় পত্রিকাগুলোতেও বিষয়টি গুরুত্বের সাথে প্রকাশ পায়।

যে কারণে সাদিক ভেবেছিলেন তার প্রথম অনুরোধটি অন্তত কর্মীরা সহজভাবে মেনে নিয়ে ব্যানার অপসারণ করবেন। কিন্তু বিধিবাম। নেতার অনুরোধ কোন কর্মী শুনলেন না। ফলে বরিশাল শহরের অধিকাংশ ব্যানারগুলো বুধবার রাতেও যথাস্থানে সাটানো দেখা গেছে।

এমন পরিস্থিতিতে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পদক সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ অনেক কর্মীর ওপরে নাখোসও হয়েছেন বলে শোনা গেছে। বিশেষ করে তিনি ছাত্রলীগের নেতকর্মীর ওপরে অনেকাংশে ক্ষুব্ধ হয়েছে বলে তার ঘনিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

কিন্তু পরিস্থিতিতে নেতা সাদিক পরবর্তীতে কী পদক্ষেপ রাখবে তা নিশ্চিত হওয়া যায়নি।’’

উল্লেখ্য সাম্প্রতিকালে শহরের বিবির পুকুর পাড় ও অশ্বিনী কুমার হলসহ বিভিন্ন স্থানে স্থাপনায় কর্মীরা সাদিকের ছবি সংবলিত ব্যানারগুলো সাটায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net