শিবির নেতা-কর্মীদের সন্ধানে বরিশাল নগরের কাশিপুর এলাকায় দুটি বহুতল ভবনে অভিযান চালিয়েছে থানা পুলিশ। দুপুরে নগরে ২৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ফিসারী রোডে শরীফ ম্যানসন-১ ও শরীফ ম্যানসন-২ নামের ওই বাড়িদুটি অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযানে শরীফ ম্যানসন-১ ভবনের দ্বিতীয় তলার একটি ফ্লাট থেকে ছাত্রশিবিরের চাঁদা তোলার রশিদ, বইসহ বেশকিছু মালামাল জব্দ করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের স্ত্রী নাসিমা শরীফ ও ওই কক্ষের অপর এক বাসিন্দা কলেজ ছাত্র মামুনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি তদন্ত এ আর মুকুল জানান, মূলত আজ সকালে বরিশাল নগরের রুপাতলী হাউজিং এলাো থেকে হরতালের পক্ষে মিছিলের চেষ্টাকালে ৩ যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃতদের একজনের দেয়া তথ্যানুযায়ী কোতোয়ালি ও এয়ারপোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে শিবির নেতাদের সন্ধানে বাবুল শরীফের মালিকানাধীন ভবন দুটিতে তল্লাশী চালানো হয়। এসময় নির্মানাধীন ৪ তলা বিশিষ্ট শরীফ ম্যানসন ১ থেকে কিছু আলামত জব্দ করা হয়। ছাত্র পরিচয়ে শিবির নেতারা এ বাসাটি ভাড়া থাকতো। তবে সবার তথ্য এখনো পাওয়া যায়নি। তাই জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের স্ত্রী ও এক কলেজ ছাত্রকে থানায় নেয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি। উল্লেখ্য রূপাতলী হাউজিং এলাকা থেকে একটি মসজিদ থেকে ইনফ্রা পরিটৈকনিক্যাল ইন্সটিউটের ছাত্র ও বিমানবন্দর থানা শিবিরের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, ইসলামীয়া ডিগ্রী কলেজের ছাত্র ও ২৯ নং ওয়ার্ড শিবিরের সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সাকিল বেপালী নামক এক কর্মীকে আটক করা হয়। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানিয়েছেন এদের মূল উদ্দেশ্য ছিলো পিকেটিং করা, গাড়িং ভাংচুর করা এবং হরতাল উপলক্ষে একটি অপ্রিতীকর পরিস্থিতি সৃষ্টি করা। তবে নগরের বিকেল পর্যন্ত নগরের কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply