, ,

বরিশালে গুম প্রতিরোধ দিবসে ছাত্রদল নেতার মায়ের পাশে বিএনপি নেতাকর্মীরা

বরিশালে গুম প্রতিরোধ দিবসে ছাত্রদল নেতার মায়ের পাশে বিএনপি নেতাকর্মীরা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। প্রতি বছরের ৩০ আগস্ট দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে বরিশাল থেকে গুম হওয়া ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয় মহানগর বিএনপির নেতারা। পরে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন মহানগর বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

এ সময় তারা অবিলম্বে নিখোঁজ ছাত্রদল নেতা কালু ও মিরাজের সন্ধানের দাবী করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net