মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৫

ইলিশ শিকারীকে ধরিয়ে দেয়ায় কলেজ ছাত্রকে মারধর

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি ইলিশ শিকারীদের ধরিয়ে দেয়ায় এক কলেজ ছাত্রকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। হামলায় আহত কলেজ ছাত্র রাজিব (১৮) বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় ওই কলেজ ছাত্রর মা রাশিদা বেগম বাদী হয়ে ১২ অক্টোবার বৃহসস্পতিবার উজিরপুর মডেল থানায় ৪ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দয়ের করেছে। জানাগেছে,উপজেলার গুঠিয়ার নিত্যনন্দী গ্রামের রহিম হাওলাদারের কলেজ পড়–য়া পুত্র রাজিব ২ অক্টোবর দুপুরে নদীতে গোসল করতে গেলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধানকারী ফয়সাল সিকদারকে পুলিশে ধরিয়ে দেয়। আটক ফয়সাল সিকদার ভ্রাম্যমন আদালতে অর্থদন্ড দিয়ে মুক্ত হয়ে ৪ অক্টেবার দুপুরে কলেজ ছাত্র রাজিবের উপর হামলা চালায়।হামলায় গুরুতর আহত রাজিবকে স্থানীয়রা উদ্বার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছেন তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net