মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৮

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
পরিচালকের করোনা উপসর্গ, দীঘির ছবির শুটিং বন্ধ

পরিচালকের করোনা উপসর্গ, দীঘির ছবির শুটিং বন্ধ

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃচলচ্চিত্রের শুটিংয়ের অনুমতি পাওয়ার পরই স্বাস্থ্যবিধি মেনে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং করেন নির্মাতা শামীম আহমেদ রনী। এর পরে ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার কাস্টিং ডিরেক্টর হিসেবে বেশ সরব ছিলেন। সিনেমাটির শুটিংও টানা চলছিল। হঠাৎ রনীর ঠান্ডা জ্বর হওয়ায় সিনেমাটির শুটিং ইউনিটের সবাই করোনা আতঙ্কে ভুগতে থাকেন। পরে প্রযোজক শুটিং বন্ধ করে দেন।

‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার শুটিং গত মাসের শেষ সপ্তাহে এফডিসিতে শুরু হয়। টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু করোনা আতঙ্কে সিনেমাটির শুটিং গতকাল থেকে বন্ধ রয়েছে। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম খান বলেন, ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার টানা শুটিং করার কথা ছিল। হঠাৎ করে কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনী ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হন। এতে শুটিং ইউনিটের সকলের মাঝে প্রভাব পড়ে। আতঙ্ক নিয়ে সিনেমার কাজ করা যায় না। তাই কাজ বন্ধ করে দিয়েছি।

শামীম আহমেদ রনী করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দিয়েছেন। এখনো পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়নি বলেও জানিয়েছেন এই প্রযোজক।

স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রযোজনা করছেন সেলিম খানের মেয়ে পিংকি খান। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান ও দীঘি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net