, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

বরিশাল জেলায় করোনায় নতুন করে ১৩ জন আক্রান্ত

dynamic-sidebar

অনলাইন ডেস্ক॥ আজ ১৭ সেপ্টেম্বর তারিখে বরিশাল জেলায় নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ১৩ জন সহ অদ্যাবধি এ জেলায় ৩৩৮৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ ১৭ সেপ্টেম্বর এ জেলায় করোনা আক্রান্ত ৩১ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২৯৬৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আজ ১৭ সেপ্টেম্বর এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ৬৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার ০১ জন, মুলাদী উপজেলার ০১ জন, আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ০১ জন, গৌরনদী উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বাংলাবাজার, ব্যাপ্টিস্ট মিশন রোড, ব্রাঞ্চ রোড, কাউনিয়া, সাগরদী, সিএন্ডবি রোড প্রত্যেক এলাকার ০১ জন করে ০৬ জন, জেলা পুলিশে কর্মরত ০৩ জন সহ মোট ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১১৬ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ২৪৮০ জন, উজিরপুর উপজেলায় ১৬৬ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৩১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৫১ জন, হিজলা উপজেলায় ৫৪ জন, বানারীপাড়া উপজেলায় ৮১ জন, মুলাদী উপজেলায় ৮৫ জন, গৌরনদী উপজেলায় ১২৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ৯৭ জন করে মোট ৩৩৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০৫ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। ০১ জন মৃত্যুবরণ করেছেন।

অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৫ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ শনাক্ত হওয়া আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ০১ জনসহ অদ্যাবধি এ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ৪৩২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net