উজিরপুর প্রতিনিধি : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ও বরিশাল জেলা বিএনপির মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে উজিরপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় মহাসড়কের দুই প্রান্তে প্রায় যানজটের সৃষ্টি হয়। উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক পনির খাঁনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন উপজেলা ছাত্রদল সভাপতি সাহাবুদ্দিন আকন সাবু, যুবদল নেতা আবু হান্নান, সোহেল সরদার, তরিকুল ইসলাম তালুকদার, মনির মল্লিক, সাইফুল ইসলাম, কামরুজ্জামান মিঠু, রফিকুল ইসলাম, মো: চুন্নু, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, সেচ্ছাসেবকদলের হারতা ইউনিয়ন সভাপতি মো: সোলায়মানসহ অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য কেন্দ্রীয় কর্মসূচি পালনকে কেন্দ্র করে বরিশাল শহরে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলা ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন খান, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টুসহ আট নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে উজিরপুরে যুবদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply