নিজস্ব প্রতিবেদকঃ ‘আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে’সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলমসহ অন্যরা
বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বলেছেন, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পূজামণ্ডপে যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করা যায় সেদিকে বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশালের কাউনিয়া থানায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাইরুল আলম বলেন, প্রত্যেক বিট অফিসার তার নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে সঠিকভাবে সেবা দিতে হবে। দুর্গাপূজার আগেই পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। থানা হবে অসহায় মানুষের প্রথম আশ্রয় ও ভরসা স্থল। থানায় এসে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই। আমরা স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের পুলিশ। আমরা স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পুলিশ। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সঠিক সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
এসময় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম ও বিভিন্ন ওয়ার্ডের বিট অফিসারসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply