নিজস্ব প্রতিবেদক ॥ অগ্নিকান্ড কিংবা নদীর মাঝে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষাকারী বাহিনীর কর্মীরা এবার ভাঙচুরে লিপ্ত হয়েছে। নগরীর বান্দ রোডস্থ বরফ কল সংলগ্ন নৌ-ফায়ার সার্ভিসের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ফায়ার সার্ভিস কার্যালয়ের সম্মুখে বেশ কয়েকটি বহুতল ভবন এবং ছোট টিনশেড ঘর রয়েছে যার সবগুলোই সামনের দিকে একই পরিমান। বহুতল ভবনের মত সামনে সমপরিমাণ জায়গা নিয়ে শহিদ মিয়া ও তাছলিমা দম্পতি তাদের টিনের ঘর ভেঙ্গে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে কিছুদিন আগে। কিন্তু অজ্ঞাত কারণে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন সময় বাড়ি নির্মাণে বাধা দিয়ে আসছে। ঘটনার দিন দুপুরে ছাদের ঢালাই কাজ চলাকালে জুম্মার নামাজের পর আকস্মিক ফায়ার সার্ভিস কর্মীরা নির্মাণ কাজে বাধা দিয়ে ভবনের ছাদ এবং ওয়াল ভেঙ্গে সবকিছু গুড়িয়ে দেয় । এসময় মিশ্রণ করা নির্মাণ সামগ্রী ফেলে এবং শ্রমিকদের তাড়িয়ে দেয়। শহিদ মিয়া বাধা দেওয়ার কারণ ফায়ার সার্ভিসের সদস ্যদের কাছে জানতে চাইলে বাড়ির মালিক শহিদ মিয়া ও তাছলিমা দম্পতিকে লাঞ্ছিতও করে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুখ হোসেন সিকদার বলেন, ফায়ার সার্ভিস একটি অত্যন্ত জরুরী বাহীনি। কিন্তু নৌ-ফায়ার সার্ভিস স্টেশনের প্রবেশ পথ স্থানীয়রা নানাভাবে দখল করে রাখেন। যে কারনে জরুরী অবস্থায় বের হতে গেলে গাড়ি নিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। স্থানীয়রা তাদের ভবনের সানসেট রাস্তার মধ্যে এমনভাবে দিয়েছে যে কারণে গাড়ি বের করা অসম্ভব হয়ে পরেছে। তাই ওই ঘরের সানসেট ভাঙ্গা হয়েছে। কিন্তু নিজ হাতে তাদের সন্ত্রাসী কায়দায় এমন ভাঙচুর করা কতটা যৌক্তিক জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তবে এদিকে শহীদ মিয়া দাবি জানিয়ে বলেন আমার ভবন যদি রাস্তা দখল করে রাখে ফায়ার সার্ভিস সদস্যরা প্রমান করতে পারে তাহলে আমি ঐ জমিতে কোন দিন ভবন নির্মান করবো না। তবে তাদের কাছে আমাদের দাবি তারা যেন আমাদের জমিটুকু পরিমাপ করে আমাদের বুজিয়ে দিয়ে তাদের সরকারী জমিটুকু নিয়ে নেয়। আমাদের আইনের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে। ফায়ার সার্ভিসের এই কর্মকান্ডে সাধারন মানুষরা ক্ষোভ প্রকাশ করেছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply