বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭

শিরোনাম :
বরিশালের সোঁনারগাও টেক্সটাইল মিল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ-মিছিল অনুষ্ঠিত

বরিশালের সোঁনারগাও টেক্সটাইল মিল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ-মিছিল অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥গত ৭ মাস ধরে বন্ধ থাকা বরিশালের সোঁনারগাও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ সহ কারখানা খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে একই দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।রবিবার (১১ অক্টোবার) সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সোঁনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক সংগঠক বেল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা নুরুল হক ও হারুন শরীফ প্রমুখ।বক্তারা ৭ মাস ধরে বন্ধ থাকা সোঁনারগাও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ সহ কারখানা খুলে দেয়ার দাবী জানান।

 

 

সমাবেশ শেষে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে অবস্থান নেয়। প্রায় ১ ঘন্টা অবস্থান কর্মসূচী পালন শেষে শ্রমিকদের পক্ষ থেকে একই দাবীতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net